সরাইলে ট্রাক্টর চাপায় দুইজন নিহত
আখাউড়া ( ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৬:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহবাজপুর-শাহজাদাপুর আঞ্চলিক সড়কের যাদবপুর এলাকায় শনিবার দুপুরে ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। 

নিহতরা হলো-অটোরিকশা চালক আল আমিন (১৪) ও যাত্রী আপন চন্দ্র দাস (১৪)। আল আমিন উপজেলার শাহবাজপুর গ্রামের আলমগীর মিয়ার ছেলে ও আপন চন্দ্র দাস ধীতপুর গ্রামের ওমেলেশ চন্দ্র দাসের ছেলে। 

স্থানীয় সূত্র জানান, দুপুরে একটি ইট বোঝাই ট্রাক্টর ও ব্যাটারি চালিত অটোরিকশার মধ্যে সংঘর্ষ হলে সড়কে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে আল আমিন ঘটনাস্থলেই মারা যায়। আপন চন্দ্র দাসকে আহত অবস্থায় সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসলাম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত দু'জন মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ব্রাহ্মণবাড়িয়া  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft