প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৫:৫৫ পিএম আপডেট: ০৮.০৪.২০২৩ ৮:৪৩ পিএম

পুরনো একটি মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদিরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়।
সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার সুদীপ দাস বিষয়টি নিশ্চিত করেছেন।
পুরনো একটি মামলায় তার বিরুদ্ধে ওয়ারেন্ট ছিলো বলে জানিয়েছে পুলিশ।
বিএনপি সূত্রে জানা যায়, শনিবার বিকেলে কেন্দ্রিয় কর্মসূচীর অংশ হিসেবে ১০ দফা দাবিতে সিলেটেও অবস্থান কর্মসূচির আয়োজন করে বিএনপি। এই কর্মসূচিতে অংশ নেওয়ার জন্যই শনিবার সিলেটে আসেন মুক্তাদির। বিমানবন্দর থেকে বের হওয়ার পরই তাকে গ্রেপ্তার করা হয়।
উল্লেখ্য, খন্দকার আব্দুল মুক্তাদির গত সংসদ নির্বাচনে সিলেট-১ আসনে বিএনপির নেতৃত্বাধিন ঐক্যফ্রন্টের প্রার্থী ছিলেন।
জ/আ