প্রকাশ: শনিবার, ৮ এপ্রিল, ২০২৩, ৬:৫৯ পিএম

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঝালকাঠির রাজাপুরে ১০ দফা দাবীতে বিএনপি অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বিকাল ৩টায় উপজেলা সদরের বাইপাস মোড় বিএনপির প্রধান কার্যালয়ের সামনে ঝালকাঠি-ভান্ডারিয়া মহাসড়কে ঘন্টাব্যাপী এ কর্মসূচি পালিত হয়।
এসময় কর্মসূচিতে বক্তব্য রাখেন-উপজেলা বিএনপির সভাপতি তালুকদার এ্যাড. আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মো, নাসিম উদ্দিন আকন, সহ-সভাপতি মনিরউজ্জামান লাভলু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বাবু রতন দেবনাথ, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মো. আনোয়ার পাশা নিপু প্রমূখ। এছাড়াও উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, চাল-ডাল-তেল-কৃষি উপকরণ ও শিক্ষা উপকরণসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ এবং বর্তমান সংসদ বিলুপ্ত করে নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দিতে হবে। যতক্ষণে আমাদের এই দাবি মেনে নেও না হবে, ততদিন এ আন্দোলন চলবে বলেও হুঁশিয়ারি দেন বক্তারা।
জ/আ