নড়াইলে নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু
নড়াইল প্রতিনিধিঃ
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:১৫ পিএম

নড়াইল সদর উপজেলার শেখহাটি ইউনিয়নের আফরা গ্রামে ভৈরব নদীতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার (৬ এপ্রিল) সন্ধ্যায় ভৈরব নদীর কাঠের ব্রিজের পাশ থেকে আইয়ান ফকির (৩) এবং আড়াই বছরের তাহসিন ফকিরের মরদেহ উদ্ধার করা হয়। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই। 

আইয়ান আফরা গ্রামের দবির ফকিরের ছেলে এবং তাহসিন একই গ্রামের সুলতান ফকিরের ছেলে। এ দুর্ঘটনায় তাদের পরিবারসহ এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে। 

পারিবারিক সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে দুই শিশু সন্তান বাড়ির পাশের ভৈরব  নদীর পাড়ে খেলা করছিল। ইফতারের আগে তারা বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা অনেক  খোঁজাখুঁজি করেন। 

একপর্যায়ে সন্ধ্যায় আইয়ান ও তাহসিনের মরদেহ নদীতে ভাসতে দেখেন প্রতিবেশিরা। শেখহাটি ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার জাকির হোসেন জানান, একই পরিবারের দুই শিশুর এমন মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। গতকাল বৃহস্পতিবার রাত  ১১টার দিকে তাদের দাফন সম্পন্ন হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নড়াইল   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft