প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:০৪ পিএম

ঝালকাঠির রাজাপুরে নিজ বসতঘরের দোতলা থেকে ১৩ বছর বয়সী এক স্কুল ছাত্রীর লাশ উদ্ধার করেছে স্বজনরা।
শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে উপজেলার শুক্তগড় ইউনিয়নের কাঠিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। স্কুল ছাত্রীর নাম রাবিনা আক্তার। সে ঐ এলাকার মো. মঞ্জু খানের মেয়ে ও শুক্তগড় মাধ্যমিক বিদ্যালয়ের অষ্টম শ্রেনীর ছাত্রী।
পুলিশ জানায়, বিকালে সাবানা বেগম রান্নাঘরে ভাত বসিয়ে তার মেয়ে রাবিনাকে চুলোয় লাকড়ি দিয়ে আগুন জ্বালাতে বলে সে বাড়ির পাশের সবজি ক্ষেতে যায়। সাবানা কিছুক্ষণ পরে সবজি ক্ষেত থেকে ফিরে এসে তার মেয়ে রাবিনাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি করে। পরে তাকে বসত ঘরের দোতলায় আড়ার সাথে গলায় ওড়না জড়িয়ে ঝুলতে দেখে ডাকচিৎকার দেয় সাবানা।
এসময় স্থানীয়দের সহায়তা ঝুলন্ত অবস্থা থেকে রাবিনাকে নিচে নামিয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে সাবানা। জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক রাবিনাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে থানা পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সহ ঘটনাস্থল যায়।
রাজাপুর থানা অফিসার ইনচার্জ পুলক চন্দ্র রায় বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠানো হয়েছে। পরিবারের সাথে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেযা হবে।
জ/আ