খাগড়াছড়িতে শনিবার ১৪৪ ধারা জারি
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৯:১৯ পিএম

একইস্থানে পাল্টাপাল্টি ইফতার পার্টি কর্মসূচি দেয়ায় শনিবার (৮ এপ্রিল) খাগড়াছড়িতে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (৭ এপ্রিল) খাগড়াছড়ি জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্ট্রেট মো. সহিদুজ্জামান এই সংক্রান্ত একটি আদেশ জারি করেন।

এতে বলা হয়, ৮ এপ্রিল কেন্দ্রীয় বাস টার্মিনাল সংলগ্ন মাঠে জেলা বিএনপি ইফতার মাহফিল আয়োজন করে। অন্যদিকে জাতীয় শ্রমিক লীগ পৌর শাখা একই স্থানে শ্রমিক সমাবেশ ও ইফতার বিতরণ করবে বলে জানায়। 

ইফতার পার্টি চলাকালীন আইনশৃঙ্খলা অবনতি হতে পারে বিধায় শনিবার সকাল ৮টা থেকে রাত ১০ টা পর্যন্ত বাস টার্মিনালসহ আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়।

এর আগে এক সংবাদ সম্মেলন থেকে খাগড়াছড়িতে শনিবারের পূর্ব নির্ধারিত ইফতার মাহফিলে বাধা দিলে অবরোধ কর্মসূচি পালনের হুমকি দিয়েছে জেলা বিএনপি।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   খাগড়াছড়ি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft