গুরুতর অসুস্থ ডা. জাফরুল্লাহ চৌধুরী
প্রকাশ: শুক্রবার, ৭ এপ্রিল, ২০২৩, ৮:৪২ পিএম

গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তাকে ঢাকার ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

শুক্রবার (৭ এপ্রিল) গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।

তিনি আরও বলেন, 'ডা. জাফরুল্লাহ চৌধুরী দীর্ঘদিন ধরে কিডনি জটিলতায় ভুগছেন। গত পরশু হঠাৎ তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে গণস্বাস্থ্য নগর হাসপাতালে আনা হয়।

যদিও তাকে আইসিইউতে নিতে হয়নি, তবে অক্সিজেন দিয়ে রাখা হয়েছে। কিডনিজনিত সমস্যার কারণে সপ্তাহে ৩ দিন তার ডায়ালাইসিস করাতে হয়। কোভিডের পরে তার ফুসফুস ক্ষতিগ্রস্ত হয়েছিল। সবমিলিয়ে তার শারীরিক অবস্থা বেশ গুরুতর।'

গণস্বাস্থ্য কেন্দ্রের পক্ষ থেকে দেশবাসীর কাছে ডা. জাফরুল্লাহ চৌধুরীর দ্রুত সুস্থতার জন্য দোয়া চাওয়া হয়েছে। 

গণস্বাস্থ্য কেন্দ্র জানিয়েছে, ডা. জাফরুল্লাহ চৌধুরী গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের নেফ্রোলজি বিভাগের প্রধান অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মামুন মোস্তাফীর (অব.) অধীনে চিকিৎসাধীন। চিকিৎসকরা তার সার্বক্ষণিক দেখভাল করছেন।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ডা. জাফরুল্লাহ চৌধুরী   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft