প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৬:০৫ পিএম আপডেট: ০৫.০৪.২০২৩ ৬:০৮ পিএম

নাটোরের নবাগত জেলা প্রশাসক (ডিসি) আবু নাছের ভূঁঞা জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
বুধবার (৫ এপ্রিল) দুপুর ২টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ মাসুদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) সামিউল আমিন, নাটোর প্রেসক্লাবের সভাপতি ফারাজী আহম্মদ রফিক বাবন, ইউনাইটেড প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম, ইউনিক প্রেসক্লাবের সভাপতি দেবাশিষ রায়, সাংবাদিক মুক্তার হোসেন, হালিম খান, আব্দুর রাজ্জাক লাকি, মো.আব্দুল হাকিম, নাসিম উদ্দিন নাসিম, কামাল হোসেন, মাহাবুব হোসেন, মেহেদী বাবু, মো.লিটন হোসেন লিমন, নাইমুর রহমান, তাপস কুমার প্রমুখ।