চট্টগ্রামে সেরা ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৬:৫৩ পিএম

স্বাস্থ্য সেবার র‍্যাংকিংয়ে চট্টগ্রাম জেলায় প্রথম স্থান অর্জন করেছে ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এছাড়া সারাদেশের মধ্যে ২৭তম অবস্থানে আছে এ কমপ্লেক্সটি। 

গেল ২ এপ্রিল স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে স্বাস্থ্যসেবা মূল্যায়ন নিয়ে প্রকাশিত ফলে এ তথ্য পাওয়া যায়। 

অনলাইনে দেওয়া তথ্য বিশ্লেষণ করে অধিদপ্তরের এমআইএস (ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম) শাখা এ মূল্যায়ন করে থাকে। 

বিষয়টি নিশ্চিত করেন ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আরেফিন আজিম বলেন, উপজেলার ১৮টি ইউনিয়ন ও ২টি পৌরসভার প্রায় ৮ লাখ মানুষকে স্বাস্থ্য সেবা দিয়ে যাচ্ছে  ৫০ শয্যাবিশিষ্ট ফটিকছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এ সাফল্য অর্জনে সকল কর্মকর্তা কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। 

বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি ফটিকছড়ির এমপি সৈয়দ নজিবুল বশর মাইজভান্ডারি, বিভাগীয় পরিচালক স্বাস্থ্য ও চট্টগ্রামের সিভিল সার্জনের প্রতি, তাদের নির্দেশনায় আমি কাজ করে যাচ্ছি। 

তিনি আরো বলেন, দায়িত্ব গ্রহণের পর থেকে স্বাস্থ্য সেবার মান উন্নয়নে কাজ করে যাচ্ছি, ইতিমধ্যে অনেক কিছু দৃশ্যমান হয়েছে। এই কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১'শ শয্যায় উন্নতির জন্য কাজ করছি, আশা করি খুব শীঘ্রই হয়ে যাবে। 

হাসপাতালে সেবার পাশাপাশি কমিউনিটি ক্লিনিকগুলোতে জবাবদিহিতার সাথে সেবা গ্রহীতাদের স্বাস্থ্যসেবা প্রদান করছেন স্বাস্থ্যকর্মীরা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চট্টগ্রাম  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft