চাঁপাইনবাগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ
প্রকাশ: বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ৫:৫৪ পিএম

চাঁপাইনবাবগঞ্জে যাকাতের অর্থে সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। 

বুধবার দুপুরে জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে দারিদ্র বিমোচন কর্মসূচীর আওতায় সেলাই মেশিন ও চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন। 

জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এতে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের উপ-পরিচালক কৃষিবিদ মোঃ মাহমুদার রহমান। 

অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আহমেদ মাহবুব-উল-ইসলাম। অনুষ্ঠানে কোরআন তেলাওয়াত করেন ইসামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাস্টার ট্রেইনার মাওলানা মোঃ তরিকুল ইসলাম। 

আলোচনা শেষে অসহায় দরিদ্র নারীদের হাতে সেলাই মেশিন ও চেক তুলে দেন প্রধান অতিথিসহ অতিথিগণ। 

অনুষ্ঠানে জেলার সদর, শিবগঞ্জ, নাচোল, গোমস্তাপুর ও ভোলাহাট উপজেলার মোট ১২৭ জনের মাঝে ৭ লক্ষ ৭০ হাজার ৭৭৭ টাকার যাকাতের অর্থে কেনা সেলাই মেশিন ও চেক বিতরণ করা হয়। অনুষ্ঠানে সদর উপজেলার ৯ জন মহিলা ও ৩৩ জন অসহায় দরিদ্র মানুষের হাতে চেক তুলে দেয়া হয়। 

এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটসহ ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের বিভিন্ন স্তরের কর্মকর্তা উপস্থিত ছিলেন।




« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft