দাউদকান্দিতে ৫ লাখ টাকার চোরাই পণ্য সহ আটক ৪
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫:১৭ পিএম আপডেট: ০৪.০৪.২০২৩ ৫:২২ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দি টোলপ্লাজা এলাকা থেকে প্রায় ৫ লাখ টাকা মূল্যের চোরাই মালামাল সহ সংঘবদ্ধ চোরচক্রের ৪ সদস্যকে আটক করেছে পুলিশ।

সোমবার (৩ এপ্রিল ) রাতে দাউদকান্দি মডেল থানা পুলিশ তাদের আটক করেন। এসময় চোরাইপণ্যসহ একটি বড় ট্রাকও জব্দ করা হয়।

আটককৃতরা হলেন-ঝালকাঠি জেলার নলছিটি উপজেলার কুশংগল গ্রামের মৃত জাফর শিকদারের ছেলে সোহেল শিকদার, বরিশাল কোতোয়ালি থানার রূপাতলী গ্রামের মজিব মোল্লার ছেলে আরিফ মোল্লা (২৮), একই গ্রামের মৃত নাসির হাওলাদারের ছেলে মিঠু হাওলাদার ও উজিরপুর উপজেলার বৈরকাঠি গ্রামের হারুন হাওলাদারের ছেলে ট্রাক চালক রাসেল হাওলাদার (৩০)। 

দাউদকান্দি মডেল থানার ওসি মোহাম্মদ আলমগীর ভূঞা  জানান, প্রায় ৫ লাখ টাকা মূল্যের সিএনজি অটোরিকশার চোরাই যন্ত্রাংশ এবং চুরি করার সরঞ্জামসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। আটক সংঘবদ্ধ চোরাই চক্রের সদস্যদের  নামে একাধিক মামলা রয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দাউদকান্দি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft