বিশ্বে প্রতি ৬ দম্পতির একজন বন্ধ্যা: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
প্রকাশ: মঙ্গলবার, ৪ এপ্রিল, ২০২৩, ৫:১৫ পিএম

বিবাহিত দম্পতিদের সন্তান না হওয়ার বিড়ম্বনা সম্প্রতি বড় আকার ধারণ করছে। তবে বিষয়টি নিয়ে বেশ চিন্তিত বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)।

সংস্থাটি বলছে, সন্তান ধারণের চেষ্টা করার পর টানা এক বছর সময়কাল যদি কেউ সফল না হন তাহলে তাকে ইনফার্টাইল বা সন্তান ধারণে অক্ষম হিসেবে গণ্য করা হয়।

পরিসংখ্যান বলছে, গোটা বিশ্বে বন্ধ্যাত্বের সমস্যা বাড়ছে। বিশ্বের প্রতি ছয় দম্পতির মধ্যে এক জোড়া সন্তানহীন। এই সমস্যা সমাধানে আরও তৎপর হতে প্রতিটি দেশকেই এ সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানোর অনুরোধ করা হয়েছে।

স্বাস্থ্য সংস্থার রিপোর্টে বলছে, ১৯৯০ থেকে ২০২১ সাল পর্যন্ত ১৭.৫ শতাংশ মানুষ সন্তানধারণে সক্ষম হননি।

এ বিষয়ে স্বাস্থ্য সংস্থার সচিব টেড্রস আধানোম গেব্রেইয়েসুস বলেন, স্বাস্থ্য সংক্রান্ত গবেষণা এবং স্বাস্থ্যনীতিতে বন্ধ্যত্বের সমস্যা নিয়ে আরও বেশি আলোচনা প্রয়োজন।

‘হু’-এর মতে, বন্ধ্যাত্ব একটি রোগ। নারী-পুরুষ নির্বিশেষে যে কেউ এ সমস্যার সম্মুখীন হতে পারেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft