প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৫:৫২ পিএম

মেহেরপুর সদর উপজেলার বুড়িপোতা সীমান্তে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করছে বুড়িপোতা সীমান্ত বিজিবি’র সদস্যরা, যা বাংলাদেশি টাকায় ৪৩ লাখ টাকা।
শুক্রবার দিবাগত রাতে বুড়িপোতা সীমান্তে ১১৬/৫এস পিলার থেকে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে বাড়িবাঁকা নামক স্থানে পাকা রাস্তার পাশ থেকে ৪০ হাজার ইউএস ডলার উদ্ধার করা হয়।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সাঈদ মোহাম্মদ জাহিদুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল মেহেরপুর জেলা সীমান্তের বাড়িবাঁকা মোড়ে অবস্থান নেয়।
এসময় সীমান্ত পিলার ১১৬/৫ এস হতে ৩ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে অজ্ঞাত দুই ব্যক্তিকে মোটরসাইকেলে যেতে দেখে। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে তারা একটি ব্যাগ ফেলে দ্রিত পালিয়ে যায়।
পরে ব্যাগটি তল্লাশি করে ডলারগুলো উদ্ধার করা হয়। মেহেরপুর থানায় মামলা করে ট্রেজারি অফিসে ডলার জমা করার করা হয়েছে।
জ/আ