সিরাজগঞ্জে ৩৬ লাখ টাকার হেরোইন সহ মা-মেয়ে আটক
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৫:৪৮ পিএম

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকায় অভিযান চালিয়ে ৩৬ লাখ টাকা মূল্যের ৩৬৩ গ্রাম হেরোইনসহ মা-মেয়েকে আটক করেছে র‌্যাব। 

শুক্রবার সন্ধ্যায় বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানা এলাকার রেলওয়ে ষ্টেশনের সামনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটক আসামি রাজশাহী জেলার গোদাগাড়ী থানার বিদিরপুর বারমাইল এলাকার ইমরান আলীর স্ত্রী শেফালী বেগম (৫০) ও শেফালীর মেয়ে জেসমিন আক্তার সুরভী (২২)।

শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে র‌্যাব। 

সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে হেরোইনসহ দুই নারী মাদক কারবারিকে আটক করা হয়। এসময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২টি মোবাইল জব্দ করা হয়েছে। 

আটক আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করে উদ্ধারকৃত আলামতসহ তাদের বঙ্গবন্ধু সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft