মেহেরপুরে আবারও ফসলের সাথে শত্রুতা
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ৫:৫৬ পিএম

মেহেরপুরে যেন থামছেই না ফসলের সাথে শত্রুতা। দীর্ঘদিন ধরেই জেলা জুড়ে চলছে বিভিন্ন ফসল তছরুপের ঘটনা। মেহেরপুর শ্রীগাড়ির মাঠে শত্রুতা করে তামাক কেটে তসরুপ করার মধ্যদিয়ে সেই ধারাবাহিকতা যেন বজায় থাকলো। 

শুক্রবার দিবাগত রাতে দেড় বিঘা জমির তামাক কেটে তসরুপ করা হয়। জানা গেছে মেহেরপুর সদর উপজেলার চাঁদবিল গ্রামের আব্দুল আজিজ মেহেরপুর শহরের উপকণ্ঠে শ্রীগাড়ির মাঠে তার নিজস্ব দেড় বিঘা জমিতে তামাক লাগান। 

ইতোমধ্যে তামাকের পাতা ভাঙতে শুরু করেছেন। শুক্রবার দিবাগত রাতে দেড় বিঘা জমিতে লাগানো তামাক কেটে তসরুপ করে। শনিবার সকালে আব্দুল আজিজ মাঠে এসে এ দৃশ্য দেখে কান্নায় ভেঙে পড়েন। 

আজিজ জানান চাঁদবিল গ্রামের আকবর হোসেনের ছেলে মানিকের নেতৃত্বে মানিকের ছেলে বকুল হোসেন, ইন্তাজ আলীর ছেলে দোলু, তার ছেলে শাকিল সহ ১০-১২ জন মিলে এই তামাক কেটে তছরুপ করেছে। 

এসময় আব্দুল আজিজ মাঠে অবস্থানকালীন সময় মানিকের লোকজন ধারালো অস্ত্র নিয়ে তার উপরে হামলা করার চেষ্টা করেন। স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা কিছু হটে। তসরুপ করা আমাকের প্রায় ২ লাখ টাকা মূল্য বলে আব্দুল আজিজ জানান। খবর পেয়ে মেহেরপুর সদর থানা পুলিশের একটি দল ঘটনা স্থল পরিদর্শন করেন। 

আব্দুল আজিজ বলেন, কয়েক যুগ ধরে নিজের জমি হিসাবে চাষাবাদ করে আসছি। ওই জমিটি বিক্রি করব বলে ঘোষণা দেয়ার পরপরই মানিকরা এই জমির শরিক হিসেবে দাবি করে। বিভিন্ন সময় তারা আমাকে ভয়ভীতির মধ্যে রাখে। যার কারণেই তারা এই তামাকের তসরুপ করে।

 জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft