আবার ঢাকার কারাগারে সাংবাদিক শামসুজ্জামান
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ২:৫৩ পিএম

আইসিটি আইনের মামলায় গ্রেপ্তার প্রথম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে আবার কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছে।

শনিবার সকাল সোয়া ১০টার দিকে শামসুজ্জামানকে একটি মাইক্রোবাসে করে পাঠানো হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জ্যেষ্ঠ জেল সুপার শাহজাহান আহমেদ এ তথ্য জানিয়েছেন।  

 এর আগে গতকাল শুক্রবার দুপুর দেড়টার দিকে শামসুজ্জামানকে কেরানীগঞ্জ থেকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়েছিল।

জেল সুপার শাহজাহান আহমেদ জানিয়েছেন, গতকাল শুক্রবার রাতে সাংবাদিক শামসুজ্জামান কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এ ছিলেন। আজ সকালে তাকে আবার ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

সিআইডি পরিচয়ে সাভারের বাসা থেকে তুলে নেয়ার ৩০ ঘণ্টা পর গত বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে শামসুজ্জামানকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়।

তাকে কারাগারে আটক রাখার জন্য আদালতে আবেদন করে রমনা থানার পুলিশ। 

অন্যদিকে শামসুজ্জামানের পক্ষে তার আইনজীবীরা জামিন চেয়ে আবেদন করেন। সে আবেদনের শুনানি শুরু হয় বেলা ২টার দিকে। তখন হাজতখানা থেকে শামসুজ্জামানকে আদালতে আসামির কাঠগড়ায় তোলা হয়।

শুনানি শেষে জামিন আবেদন প্রত্যাখ্যান করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন ঢাকার সিএমএম আদালতের অ্যাডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। 

এরপর বেলা সাড়ে ৩টার দিকে প্রিজনভ্যানে করে তাকে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগারে নেয়া হয়। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সাংবাদিক শামসুজ্জামান  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft