কাভার্ডভ্যান চাপায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় ছাত্রীর মৃত্যু
প্রকাশ: শনিবার, ১ এপ্রিল, ২০২৩, ২:৪২ পিএম আপডেট: ০১.০৪.২০২৩ ৩:৩৫ পিএম

রাজধানীর লালবাগ বেড়িবাঁধে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেল আরোহী নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রী নিহত হয়েছেন। তার নাম সানজিদা আক্তার তামান্না (২৭)। এই ঘটনায় কাভার্ড ভ্যান জব্দ ও এর চালককে আটক করেছে পুলিশ।

শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে বেড়িবাঁধের শামীম গার্মেন্টের সামনে রাস্তায় এ দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক রাত ১টার দিকে মৃত ঘোষণা করেন।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মুর্শেদ বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে জানান, রাতে রাইড শেয়ার করে (ভাড়ায়চালিত মোটরসাইকেল) বেড়িবাঁধ দিয়ে যাওয়ার সময় একটি কাভার্ড ভ্যানের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলসহ ছিটকে পড়লে ওই কাভার্ড ভ্যানের নিচে পিষ্ট হন ওই শিক্ষার্থী। পরে হাতপাতালে নিলে ঢাকা মেডিক্যালের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, সানজিদার বাবার নাম আবু তাহের। তার বাড়ি নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায়। বর্তমানে কামরাঙ্গীরচর এলাকায় থাকতেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সম্মান শেষ বর্ষের ছাত্রী ছিলেন তিনি।

ঘটনার পরপরই কাভার্ড ভ্যানটি চালকসহ জব্দ করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে রাখা হয়েছে।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft