প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:৫০ পিএম

সিরাজগঞ্জের তাড়াশে পুরাতন পুকুর সংস্কারকালে প্রাচীন একটি মূর্তি উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (৩১ মার্চ) সকালে উপজেলার মাগুড়া বিনোদ ইউনিয়নের ঘরগ্রামের আব্দুল কাদেরের পুরাতন পুকুর সংস্কারকাজ করার সময় এলাকাবাসী প্রাচীন বিষ্ণু মূর্তিটি উদ্ধার করে।
পরে মূর্তিটি উদ্ধারের খবর থানায় দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মূর্তিটি থানায় নিয়ে আসে। বিষ্ণু মূর্তিটি বর্তমানে থানায় রয়েছে।
এ ব্যাপারে তাড়াশ থানার ওসি মো. শহীদুল ইসলাম জানান, ঘরগ্রামে আব্দুল কাদেরের পুকুর সংস্কার কালে ভগ্নদশার একটি বিষ্ণু মূর্তি দেখতে পায় স্থানীয়রা। প্রত্নতন্ত্র অধিদপ্তরসাথে যোগাযোগ করে এর মূল্য জানা যাবে।
জ/আ