প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:৫৭ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার ৩-নং মোগড়া ইউপির নিলাখাদ গ্রামে শুক্রবার (৩১ মার্চ) ২৫০ থেকে ৩০০ জন অসহায় ও হতদরিদ্রের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন-নিলাখাদ গ্রামের কৃতি সন্তান মোগড়া ইউপির সাবেক চেয়ারম্যান মরহুম হাজী আবুল হাসেম ভূঁইয়ার বড় ছেলে ব্রাহ্মণবাড়িয়াস্থ আখাউড়া সমিতির তিনবারের সভাপতি এটিএম নিছার ভূঁইয়া।
ইফতার বিতরণকালে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন-আখাউড়া উপজেলার সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাত পারভিন স্মৃতি, মোগড়া ইউপির সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান স্মৃতি বেগম, নিলাখাদ ওয়ার্ড মেম্বার শফিকুল ইসলাম, মেম্বার রঙ্গু মিয়া সংরক্ষিত মহিলা মেম্বার রুবি আক্তার, সংরক্ষিত মহিলা মেম্বার তাসলিমা আক্তার, মাহমুদা আক্তার, মিনা আক্তার, মোগড়া ইউপি আওয়ামী লীগের মহিলা সভানেত্রী পুতুল আক্তার।
মোগড়া ইউপির যুবলীগ নেতা আবু কাইছার ভুইয়া। মোগড়া ইউপি বিএনপির সাধারণ সম্পাদক মো গিয়াস উদ্দিন ভূঁইয়া প্রমুখ।
ইফতার সামগ্রী বিতরণের সময় নেছার ভূঁইয়া বলেন, আমার আব্বা এই ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। মোগড়া উচ্চ বিদ্যালয়ের সভাপতি ছিলেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের একজন নেতা ছিলেন। সব সময় গরীব মানুষের পাশে ছিলেন। সমাজ ও দেশের উন্নয়ন মুলক কাজে সম্পৃক্ত ছিলেন।
আজ আমার বাবা দুনিয়াতে নেই আমরা বাবার উত্তরসুরী হিসেবে বাবার দেখানো পথ চলে অসহায় মানুষের পাশে থাকতে চাই। আপনারা আমার বাবার জন্য ও আমার পরিবারের জন্য দোয়া করবেন আমরা যেন সব সময় এভাবেই মানুষের পাশে থাকতে পারি।
জ/আ