আব্দুর রহিমের বাঁচার আকুতি
প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:৪৯ পিএম

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার  বজরাটেক আলীসাহাসপুর দক্ষিণ পিরানচক গ্রামের মোঃ মিনা শেখের বড় ছেলে মোঃ আব্দুর রহিম(৩৫)। দরিদ্র পরিবারে শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম মোঃ আব্দুর রহিমের। 

প্রতিবন্ধী হয়েও সেলাই মেশিনের কাজ করে জীবন জীবিকা চালিয়েছেন। কোন দিন কারো কাছে হাত পেতে দু'পয়সা ভিক্ষা নেয়নি আব্দুর রহিম। আজ সুস্থ হতে বাধ্য হয়ে সবার কাছে আর্থীক সহায়তার জন্য হাতপাততে হয়েছে।

তিনি দীর্ঘদিন ধরে দুরারোগ্য রোগে আক্রান্ত হয়ে মৃতুর সাথে পাঞ্জা লড়ছেন। ইতিমধ্যে বাম পায়ের ২টি আঙুল কেটে ফেলা হয়েছে। 

এছাড়াও তাঁর শরীরে নানা রোগের বাসা বেঁধেছে। চিকিৎসার জন্য ভোলাহাট, রাজশাহীসহ বিভিন্ন হাসপাতালে দৌড়াদৌড়ি করে সহায়সম্বল হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। সর্বশান্ত হয়ে মৃত্যরসাথে পাঞ্জা লড়লেও হাত পেতে অর্থ চাইতে পারে না।

সহায়সম্বল হারা মোঃ আব্দুর রহিম বলেন, আমি প্রতিবন্ধী হয়েও কোনদিন কারো কাছে কোন সাহায্য গ্রহণ করিনি। দীর্ঘ দিন ধরে চিকিৎসা খরচ চালাতে গিয়ে সব শেষ হয়ে গেছে। 

তিনি বলেন, আমার দশ জনের মত সুস্থ স্বাভাবিক ভাবে  জন্ম না হলেও কাজকর্ম করে খেয়েছি ভিক্ষা করিনি। এখন চিকিৎসা খরচ আর চালাতে পারছি না। আমি সুস্থ হয়ে বাঁচতে চাই।

সরকারি বেসরকারি বিত্তবানদের সহযোগিতা নিয়ে বাঁচার আকুতি মোঃ আব্দুর রহিমের। বিন্দু বিন্দু সহযোগিতায় প্রতিবন্ধী অসুস্থ মোঃ আব্দুর রহিম বেঁচে উঠতে চান।  তাঁকে সহযোগিতা করতে যোগাযোগ (সরাসরি মোঃ আব্দুর রহিমের সাথে কথা বলা বিকাশ,নগদ  ০১৩২৩৩৩৪৮৫৩)

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft