প্রকাশ: শুক্রবার, ৩১ মার্চ, ২০২৩, ৫:৪৭ পিএম

শেরপুরের নকলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বপ্ন ’বৈকালিক বিশেষজ্ঞ চিকিৎসা সেবা’ উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন করেন-স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।
উপজেলা চেয়ারম্যান শাহ বোরহান উদ্দিন, মেয়র হাফিজুর রহমান লিটন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আম্বিয়া খাতুন, শেরপুর সিভিল সার্জন ডা: অনুপম ভট্রাচার্য্য, স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: গোলাম মোস্তফা প্রমূখ উপস্থিত ছিলেন।
বৈকালিক সময়ে হাসপাতালে অধ্যাপক ৫শ টাকা,সহযোগি অধ্যাপক/সিনিয়র কনসালটেন্ট ৪শ টাকা, সহকারি অধ্যাপক/ জুনিয়র কলসানটেন্ট ৩শ টাকা ও এমবিবিএস ডাক্তারগণ ২শ টাকা ভিজিটে চিকিৎসা সেবা দিতে পারবেন।