জাহাঙ্গীরের মেয়র পদ নিয়ে আদেশ বৃহস্পতিবার
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৫৭ পিএম

গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের বৈধতা প্রশ্নে জারি করা রুলের শুনানি শেষ হয়েছে আজ। 

বৃহস্পতিবার (৩০ মার্চ) এ বিষয়ে রায় ঘোষণা করবেন আদালত।

মঙ্গলবার (২৮ মার্চ) এ বিষয়ে করা আবেদনের শুনানি শেষে বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. বশির উল্লাহর হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন।

এর আগে গত বছরের ২৩ আগস্ট গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে জাহাঙ্গীর আলমকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না,  তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। সবশেষ গত ১৫ মার্চ হাইকোর্টের একই বেঞ্চে এ বিষয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

২০২১ সালের  ২৫ নভেম্বর মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে কটাক্ষ করার অভিযোগে আওয়ামী লীগ থেকে বহিষ্কার হওয়া জাহাঙ্গীর আলমকে গাজীপুর সিটি করপোরেশনের মেয়র পদ থেকে সাময়িক বরখাস্ত করা হয়। 

ওইদিন নিজ দফতরে সাংবাদিকদের এই তথ্য জানিয়েছিলেন স্থানীয় সরকার মন্ত্রী মো. তাজুল ইসলাম।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাহাঙ্গীর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft