কাপাসিয়ায় অসচ্ছল ও দুস্থদের সহায়তা প্রদান করেন সিমিন হোসেন রিমি -এমপি
কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধিঃ
প্রকাশ: মঙ্গলবার, ২৮ মার্চ, ২০২৩, ২:৩৮ পিএম আপডেট: ২৮.০৩.২০২৩ ২:৫৯ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় অসচ্ছল ও দুস্থদের মাঝে নগদ অর্থ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করা হয়েছে।  

৫২ তম স্বাধীনতা দিবস উপলক্ষে (২৬ মার্চ) রোববার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গাজীপুর-৪ আসনের সংসদ সদস্য সিমিন হোসেন রিমি তাঁর ঐচ্ছিক তহবিল থেকে অসচ্ছল দুস্থদের মাঝে নগদ অর্থ সেলাই মেশিন ও হুইল চেয়ার বিতরণ করেন। 

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আমি এমন মানুষকে আর্থিক সহায়তা দিয়েছি তাদের আমি কোনদিন দেখিনি চিনিও না। আমি মনে করি কেউ মনের রাখুক বা না রাখুক এমন করে কাজ করে যাওয়া উচিত। 

তিনি আরো বলেন "আমি চাই কাপাসিয়ার মানুষ চিন্তায় চেতনায় সমৃদ্ধ হোক"। সমৃদ্ধ মানুষ ছাড়া আমরা কিছুই করতে পারবো না। আমরা যদি জ্ঞানে বড় না হই তাহলে কিছুই করতে পারবো না। 

এ-সময় উপজেলার আটশো বীর মুক্তিযোদ্ধাগনদের উপহার স্বরূপ ১টি করে, সুপসেট, চারটি হুইল চেয়ার ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের ২০ জনকে ২০ হাজার টাকা, সাথে ইফতার সামগ্রী তুলে দেন। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার, উপজেলা প্রকৌশলী মোঃ মাঈন উদ্দিন, সমাজসেবা কর্মকর্তা মোঃ রুহুল আমিন, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আবদুস সালাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোঃ আনসার উদ্দীন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ কোহিনুর রহমান, কাপাসিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম নাসিম ও উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা দিলারা আক্তার মনি প্রমূখ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  গাজীপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft