দাউদকান্দিতে বাস চাপায় দুই যাত্রী নিহত
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৫:৩১ পিএম

ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের দাউদকান্দির রায়পুরে বাসের চাপায় একটি ইজিবাইক দুমড়েমুচড়ে গিয়ে দুই যাত্রী নিহত হয়েছেন।  চালকসহ আহত আরও এক শিশুকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে।  

শুক্রবার দুপুর সোয়া ১২টায় মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঢাকা থেকে কুমিল্লাগামী তিশা  পরিবহনের দ্রুতগামী একটি বাস রায়পুর এলাকা দিয়ে যাওয়ার সময় মালিখিল থেকে ফিডার রোড দিয়ে আসা একটি ইজিবাইক মহাসড়কে উঠতে গিয়ে সামনাসামনি সংঘর্ষে ইজিবাইকটি দুমড়ে চুমড়ে যায়। 

এসময় ইজিবাইকে থাকা জোৎস্না বেগম(৫২)  নামে এক নারী  ঘটনাস্থলেই মারা যান।  হাসপাতালে নেয়ার পথে মারা যান আরেক যাত্রী মালিখিল গ্রামের বিল্রাল হোসেনর ছেলে ইয়াকুব আলী(৩০)। 

আশংকাজনক অবস্থায় ইজিবাইকের চালক মাজারুল ইসলাম এবং নিহত জোৎস্না বেগমের নাতনি নুসরাত জাহান(৭) কে ঢাকা মেডিকেল কলেজে পাঠানো হয়েছে। নিহত জোস্ৎনা বেগম দ্বেবিদ্বার উপজেলার  ছোটনা গ্রামের কাসেম মিয়ার স্ত্রী। সে তাঁর নাতনি নুসরাতকে নিয়ে তিতাস উপজেলার আসমানিয়া নুসরাতের নানির বাড়ী যাচ্ছিলেন বলে তার স্বজনরা জানান।

দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মোঃ জাহাঙ্গীর আলম দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মহাসড়কের রায়পুর  এলাকায়  দ্রুতগামী তিশা পরিবহনের  একটি বাস  ইজিবাইকে  চাপা দিলে ঘটনাস্থলে এক নারীসহ  দুই জন নিহত হয়। এ ঘটনায় শিশু সহ আরো দু'জন আহত হয়েছেন। যাত্রী সহ একটি ইজিবাইক ফিডার রোড থেকে নিয়ে মহাসড়কে উঠতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।

তিশা পরিবহনের বাসটি পুলিশ হেফাজতে রয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft