তাড়াশে প্রকাশ্যে মাদক সেবন, বখাটেদের আড্ডা
তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৪:৫৮ পিএম

সিরাজগঞ্জ তাড়াশের মাধাইনগর ও ঝুরঝুরি এলাকার ইটের ভাটা গুলোতে দিনে দিনে বাড়ছে বখাটেদের আড্ডা ও মাদক সেবনের প্রবণতা। 

এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের দৃষ্টি না থাকায় এই এলাকায় অবাধে মাদক সেবন করছে স্থানীয় কিছু বখাটেরা। তাদের সঙ্গে যোগ দেয় অনেক তরুণ।

নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, মাধাইনগরের ইটের ভাটায় প্রতিদিন বিকেলে নিয়মিত মাদক সেবন করে ইটের ভাটার ট্রাক চালকরা। বিশেষ করে উপজেলার ঝুরঝুরি গ্রামের আব্দুল মান্নানের ছেলে আব্দুল তোহা, রফিকুল ইসলামের ছেলে ওমর ফারুক, বাসের আলীর ছেলে ইউনুস আলী এবং ভিকমপুর গ্রামের আব্দুস সালামের ছেলে এনামুল হক ইটের ভাটায় প্রকাশ্যে  মাদক (গাঁজা) সেবন করতে দেখা যায়।

তবে অভিযুক্ত মাদক সেবনকারী আব্দুল তোহার কাছ থেকে জানতে চাইলে তিনি বিষয়টি স্বীকার করে বলেন, আমি মাঝে মধ্যে আনন্দ করার জন্য মাদক সেবন করি। সবসময় নেশা করি না। 

অভিযুক্ত ইউনুস আলী জানান, আমি একদিনই শুধু নেশা করেছিলাম। আর নেশা করি না। 

মাদক সেবন কারি অভিযুক্ত এনামুলের বাবা আব্দুস সালাম বলেন, আমি জানতে পারলাম আমার ছেলে নেশা করে। পরে লোকজন নিয়ে অনেক শাসন করেছি। কিন্তু শাসন করার পরও আবার নেশা করে বেড়ায়। এখন আমি কি করবো কিছুই বুঝতেছি না। 

মাধাইনগর ও ঝুরঝুরি এলাকার নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন বলেন, এই এলাকায় মাদক সেবন কারি দিন দিন বেড়েই চলছে৷ শুধু তাই নয়, অনেক মাদক ব্যবসায়ীও এলাকায় রয়েছে। এতে তরুণরা দিন দিন নষ্ট হয়ে যাচ্ছে। এদের আইনের আওতায় এনে দৃষ্টান্ত শাস্তির দাবী জানাচ্ছি।

 জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft