প্রকাশ: শুক্রবার, ২৪ মার্চ, ২০২৩, ৫:৩৩ পিএম আপডেট: ২৪.০৩.২০২৩ ৯:২১ পিএম

নড়াইলে ৭ প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। রমজানে নিত্য পণ্যের দাম স্থিতিশীল রাখতে বাজার মনিটরিংয়ের অভিযানে তাদের এ জরিমানা করা হয়।
শুক্রবার (২৪ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত নড়াইল সদরের রূপগঞ্জ বাজার ও লোহাগড়া উপজেলার লক্ষীপাশা বাস স্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করেন।
উক্ত অভিযানে নেতৃত্ব দেন-জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক। এসময় জেলা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।
অভিযানে মেসার্স দেশি মুরগি ভাণ্ডারকে ১৫০০ টাকা, মেসার্স সততা মাংস বিতানকে ১৫০০ টাকা, মেসার্স দেশি মুরগি হাউজকে ১ হাজার, মেসার্স কাজী স্টোরকে ৫০০ টাকা, মেসার্স ফরিদ স্টোরকে ৫০০ টাকা, মেসার্স সোহাগ ডিম ভাণ্ডারকে ৫০০ টাকা ও মেসার্স অরুপ মিষ্টান্ন ভাণ্ডারকে ৫ হাজার টাকাসহ মোট ১০ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করেন।
এছাড়া নিত্য প্রয়োজনীয় পণ্য বিধি মেনে ক্রয়-বিক্রির জন্য নির্দেশনা প্রদান করেন। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের নড়াইল কার্যালয়ের সহকারী পরিচালক প্রণব কুমার প্রমাণিক বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান আছে।
জ/আ