রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই
প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:০৭ পিএম

ঝালকাঠির রাজাপুরে ছয়টি দোকানঘর পুড়ে ছাই। এতে প্রায় ৫০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেন।

মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার নৈকাঠি বাজার সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। 

স্থানীয়রা জানায়, রাতে ৩টার দিকে কবিরের দোকানে আগুন দেখে বাজারের পাহারাদাররা স্থানীয়দের সহ ফায়ার সার্ভিসে খবর দেয়। 

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ছয়টি দোকানঘর পুড়ে ছাই হয়ে যায়। 

ক্ষতিগ্রস্তরা হলো-শরিফুল ইসলাম মিঠুর ওয়ার্কশপ, প্রবীর হালদারের মুদি দোকান, কবির খানের চা-পান-সিগারেটের দোকান, নুরুজ্জান ও মোস্তফা মুন্সী হোটেল, বাদল হাওলাদার কনফেকশনারী।
 
উপজেলা ফায়ার সার্ভিস স্টেশন কর্মকর্তা আব্দুল খালেক বলেন, খবর পেয়ে আগুন নিয়ন্ত্রণে নিলেও ছয়টি দোকান ঘর পুড়ে ছাই হয়ে যায়। 

এতে তাদের অনুমান ছয় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা সঠিক ভাবে জানা যায়নি।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft