প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:১০ পিএম

সিরাজগঞ্জে যাদের ছিল না কোনো স্থায়ী ঠিকানা, নিজের কোনো জমি ও ঘর। কষ্টে কাটাতেন দিন-রাত। সেই দুর্ভোগ পোহানো গৃহহীন মানুষরা ঘর এবং নিজেদের নামে দুই শতক জমির মালিক হয়ে অপ্রত্যাশিত স্বপ্ন পূরণ হয়েছে।
বুধবার (২২ মার্চ) প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে ঘর প্রদান প্রকল্পের উদ্বোধন করেন।
এসময় জেলার উপজেলা সমুহের বিভিন্ন এলাকার চতুর্থ ধাপে প্রতিবন্ধী, ভিক্ষুক, নৃ-গোষ্ঠী ছিন্নমূল, আশ্রয়হীন, দুর্ভোগ পোহানো ভূমি ও গৃহহীন ৫৫৫ পরিবারের ঠাঁই হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের বাড়িতে। একই সাথে জেলার সিরাজগঞ্জ সদর, উল্লাপাড়া, কাজিপুর ও রায়গঞ্জ উপজেলাকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত উপজেলা ঘোষণা করেন তিনি। চতুর্থ ধাপের ৫৫৫ টি ঘর দেওয়ার মধ্য দিয়ে জেলায় মোট তিন হাজার ৬০০ ভুমি-গৃহহীন পরিবারকে প্রধান মন্ত্রীর আশ্রয়ণ প্রকল্পের ঘর ও জমি দেওয়া হলো।
বুধবার (২২ মার্চ) জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মীর মোহাম্মদ মাহবুবুর রহমান উপকারীভোগী এই সকল ভূমিহীন ও গৃহহীন পরিবার গুলোকে ঘরের চাবি, বাড়ীর দলিল সহ অন্যান্য কাগজ পত্র হস্তান্তর করেন।
জ/আ