প্রকাশ: বুধবার, ২২ মার্চ, ২০২৩, ৩:০৭ পিএম

মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে ভূমি সহ প্রধানমন্ত্রীর উপহারের ঘর বিতরণের চতুর্থ পর্বে সিরাজগঞ্জের তাড়াশে ভূমিহীন ও গৃহহীন ১৯টি পরিবারের মাঝে দলিল হস্তান্তর করা হয়েছে।
বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যুক্ত থেকে ঘর বিতরণ উদ্বোধনের পর সিরাজগঞ্জের তাড়াশে নতুন ১৯টি পরিবারের ঘরের দলিল হস্তান্তর করা হয়।
বৃহস্পতিবার (২১ জুলাই) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল করিমের সভাপতিত্বে এক অনুষ্ঠানের পাঁচটি ভূমিহীন গৃহহীন পরিবারকে জমির দলিলসহ গৃহ হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান মনি, সহকারী কমিশনার (ভুমি) নূর তাসমিন উর্মি, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কর্মকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন খান, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক মর্জিনা ইসলাম, তাড়াশ থানার অফিসার ইনর্চাজ মো. শহিদুল ইসলাম, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আরশেদুল ইসলাম, বীর মুক্তিযোদ্ধা মো. সাইদুর রহমান, বারুহাস ইউপি চেয়ারম্যান ময়নুল হক, দেশীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জ্ঞানেন্দ্রণাথ বসাক প্রমূখ।
জ/আ