উখিয়া ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলি, ২ রোহিঙ্গা নিহত
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:৫৩ পিএম

কক্সবাজারের উখিয়া ক্যাম্পে দুষ্কৃতকারীদের গুলিতে দুইজন রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ হয়েছেন একজন।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে ক্যাম্প-১৩ তে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী। তিনি জানান, নিহত দুজনের নামই রফিক। তারা ক্যাম্প-১৩ এর বাসিন্দা। তবে গুলিবিদ্ধ ব্যক্তির পরিচয় জানা যায়নি।

উখিয়া থানার পরিদর্শক শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্প-১৩ তে একদল দুষ্কৃতকারী দুপুর ১টার দিকে এসে এলোপাতাড়ি গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই রফিক নামে এক রোহিঙ্গা মারা যান। আর হাসপাতালে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন আরেক রফিককে। এ ঘটনায় অপর এক রোহিঙ্গা গুলিবিদ্ধ হলে তাকে হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft