হজের খরচ কমেছে, ঘোষণা আগামীকাল
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:৪৪ পিএম

চলতি বছর হজে সৌদি সরকার বাংলাদেশি হাজীদের ‘বি’ ও ‘সি’ ক্যাটাগরিতে খরচ কমিয়েছে। এই দুই ক্যাটাগরিতে কী পরিমাণ টাকা কমিয়েছে তা আনুষ্ঠানিকভাবে আগামীকাল (বুধবার ২২ মার্চ) জানানো হবে জানিয়েছেন, ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান।

মঙ্গলবার (২১ মার্চ ) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আন্তধর্মীয় সংলাপ অনুষ্ঠানে ধর্ম প্রতিমন্ত্রী এই তথ্য জানান।

চলতি বছর হজে প্রায় দেড় লাখ টাকা বৃদ্ধির বিষয়ে ফরিদুল হক বলেন, গত বছরের চেয়ে চলতি বছর সৌদি মুদ্রা এক রিয়ালে বাংলাদেশি টাকা ১০ টাকা বৃদ্ধি পেয়েছে। এতে ৬০ থেকে ৬৫ হাজার টাকা বৃদ্ধি পেয়েছে। এছাড়া সৌদি সরকার সুযোগ সুবিধা বৃদ্ধি করায় অতিরিক্ত এক লাখ টাকা বৃদ্ধি করেছে। ফলে এবার হজে বেশি খরচ হচ্ছে।

সব ধর্মের মানুষের সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধি করতে এই সংলাপের সভাপতিত্ব করেন নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ।

সংলাপে আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-০৪ আসনের সংসদ সদস্য আব্দুল কুদ্দুস, নাটোর-০১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল এবং সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রত্না আহমেদ উপস্থিত ছিলেন। সংলাপে বিভিন্ন ধর্মের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft