ঈদের অগ্রিম টিকিট প্রসঙ্গে জানালেন রেলমন্ত্রী
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ৫:৩৮ পিএম

আগামী ৭ এপ্রিল থেকে ঈদুল ফিতরের আগাম টিকিট বিক্রি শুরু হচ্ছে। এবার কাউন্টার থেকে কোনো টিকিট বিক্রি হবে না। শতভাগ অনলাইনে টিকিট বিক্রির প্রস্তাব করা হয়েছে।

মঙ্গলবার (২১ মার্চ) দুপুরে রেলভবনে এক সংবাদ সম্মেলনে রেলমন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে ১০টি স্পেশাল ট্রেন পরিচালনা করবে বাংলাদেশ রেলওয়ে। আগামী ৭ এপ্রিল থেকে ঈদের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। শুধু তাই নয়, এবার কাউন্টারে কোনো টিকিট বিক্রি হবে না; শতভাগ টিকিট অনলাইনে বিক্রির সিদ্ধান্ত হয়েছে।

রেলমন্ত্রী আরও জানান, ১৭ এপ্রিল থেকে ঈদের ফিরতি টিকিট বিক্রি শুরু হবে।


-জ/অ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft