প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১৮ পিএম

কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়া শেষ হয়েছে চট্টগ্রামের ফটিকছড়ির বখতপুর ইউনিয়ন নির্বাচনে স্থগিত হওয়া চেয়ারম্যান পদে নির্বাচন।
এ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ফারুক উল আজম আনারস প্রতিকে ২ হাজার ৫৭ ভোট পেয়ে বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের চেয়ারম্যান পদ প্রার্থী এম সোলাইমান (বি.কম) পেয়েছেন ১ হাজার ৭ শত ৮৪ ভোট।
সোমবার (২০ মার্চ) সন্ধ্যায় বখতপুর নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন অফিসার অরুণ উদয় ত্রিপুরা এ ফল ঘোষণা করেন। এদিকে সোমবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটাররা ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) এ ভোট প্রদান করেন।
ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ১১ হাজার ৩ শত ৮৯ জন। যার মধ্যে পুরুষ ভোটার ৫ হাজার ৮ শত ৫৯ জন আর নারী ভোটার ছিল ৫ হাজার ৫ শত ৩০ জন। ভোট শুরুর দিকে ভোটারের উপস্থিতি সন্তুষজনক থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটারশূণ্য হয়ে পড়ে ভোটকেন্দ্রগুলোতে।
তবে দুপুর গড়িয়ে গেলেও কোনো কেন্দ্রেই নেই তেমন ভোটার উপস্থিতি। যে কারণে কেন্দ্রগুলোর দায়িত্বরত সংশ্লিষ্ট ব্যাক্তিরা অলস সময় পার করেছেন।
কিন্তু ভোটাদের উপস্থিতি কম থাকলেও ভোটকেন্দ্রের বাইরে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীর কর্মী-সমর্থকদের ভিড় দেখা গেছে।
তবে সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচন আয়োজনের জন্য প্রশাসনের কমতি ছিল না।
জ/আ