চাঁপাইনবাবগঞ্জে এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবি
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:১০ পিএম

এমপিওভূক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে অবস্থান কর্মসূচি পালিত হয়েছে চাঁপাইনবাবগঞ্জে। 

মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা কলেজ বেসরকারি শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আয়োজনে শহরের বঙ্গবন্ধু চত্বরে এই অবস্থান কর্মসূচি হয়। 

দাবি তুলে ধরে বক্তব্য রাখেন, শিক্ষক-কর্মচারী সমন্বয় পরিষদের আহবায়ক নাচোল মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ ওবাইদুর রহমান, যুগ্ম আহবায়ক ও নামোশংকরবাটী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আসলাম কবির, বাশিস এর জেলা সভাপতি আনোয়ার জাহান, নবাবগঞ্জ মহিলা ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দল্লাহিল কাফি, চুনাখালি এনায়েতুল্লাহ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ এন্তাজুল হক, শাহনেয়ামতুল্লাহ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শরিফুল আলম, চাঁপাইনবাবগঞ্জ টিবিএম কলেজের অধ্যক্ষ মোহাঃ আতিকুল ইসলাম, নামোশংকরবাটী মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আব্দুল জলিলসহ অন্যরা। 

এসময় চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা অবস্থান কর্মসূচিতে অংশ নেয়। 

বক্তারা বেসরকারি শিক্ষককর্মচারীদের এই দাবী মেনে নেয়ার জন্য সরকারের প্রতি আহবান জানান।
 
জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft