নদী দখল করে রাস্তা তৈরি, টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ২:২৩ পিএম

বগুড়ার সদর উপজেলার নওদাপাড়া এলাকায় করতোয়া নদীর একাংশে মাটি ভরাট করে রাস্তা তৈরির দায়ে ঠেঙ্গামারা মহিলা সবুজ সংঘকে (টিএমএসএস) ১০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। 

জরিমানা অনাদায়ে সংস্থাটির জ্যেষ্ঠ সহকারী পরিচালক নজিবর রহমানকে ৩ মাস কারাভোগ করতে হবে।

সোমবার (২০ মার্চ) দুপুর ২টার দিকে এ জরিমানা করেন-বগুড়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও ভ্রাম্যমাণ আদালতের বিচারক ফিরোজা পারভীন।

আদালত সূত্রে জানা যায়, নদী ভরাটের অভিযোগ শনিবার (১৮ মার্চ) টিএমএসএসের ইকো পার্কে অভিযান চালান ইউএনও ফিরোজা পারভীন। কাগজপত্র নিয়ে ঘটনাস্থলে এসে সংস্থাটির নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম দাবি করেন ভরাট করা জায়গা তাদের। 

পরে তিনি এই মর্মে মুচলেকা দেন, জায়গাটি মেপে দেখা হবে; নদী ভরাটের প্রমাণ মিললে সাজা মেনে নেওয়া হবে। এরপর সোমবার বগুড়া পানি উন্নয়ন বোর্ড, ভূমি অফিস এবং টিএমএসএসের সার্ভেয়াররা একসঙ্গে করতোয়া নদীর সীমানা চিহ্নিত করেন।

ইউএনও ফিরোজা পারভীন বলেন, ‘গত কাজ বন্ধ করার নির্দেশ দিলেও অমান্য করে তা চলমান রাখে টিএমএসএস। নদীর মূল প্রবাহকে বাধগ্রস্থ করে সংস্থাটি রাস্তা নির্মাণ করেছে। এখানে এসে নদী ভরাট করে রাস্তা নির্মাণের অভিযোগের সত্যতা মিলেছে।

তাই পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ এর ১৫ ধারা অনুযায়ী টিএমএসএসকে ১০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে সংস্থাটির প্রতিষ্ঠানের জ্যেষ্ঠ সহকারী পরিচালক নজিবর রহমানকে ৩ মাস কারাভোগ করতে হবে।’

তবে টিএমএসএসের নির্বাহী পরিচালক হোসনে আরা বেগম দাবি করেন, ‘নদীর ওপর নির্মিত রাস্তাটি সাময়িক সময়ের জন্য। এই অঞ্চলের বাসিন্দাদের যাতায়াত সুবিধায় এটি নির্মাণ করা হয়েছে। এটির সঙ্গে টিএমএসএসের কোনো সম্পৃক্ততা নেই। রায় স্থগিত করতে ইউএনওকে অনুরোধ করা হয়েছে। 

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft