দাউদকান্দিতে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাচ্ছেন ১৩০ ভূমিহীন পরিবার
প্রকাশ: মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১:৫৭ পিএম

কুমিল্লার দাউদকান্দিতে ৪র্থ পর্যায়ে প্রধানমন্ত্রীর ঘর উপহার পাচ্ছেন ১৩০টি দরিদ্র ভূমিহীন ও গৃহহীন পরিবার। উৎসবের আমেজ বিরাজ করছে গৃহহীন পরিবারের সদস্যদের।

আগামী ২২ মার্চ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে সারাদেশে এক যোগে এসব নতুন ঘর হস্তান্তর করবেন বলে জানিয়েছেন দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান।

এদিকে আশ্রয়ন প্রকল্প-২ এর আওতায় প্রধানমন্ত্রীর কার্যালয়ের ব্যবস্থাপনায় দাউদকান্দি পৌরসভার দোনারচর ৭০ টি,সদর উত্তর ইউনিয়নে ২৮টি, বিটেশ্বর ইউনিয়নে ৮টি, ইলিয়টগঞ্জ উত্তর ইউনিয়নে ২৪টি মোট ১৩০টি নতুন গৃহ সহ খাস জমি উপকার ভোগীদের মাঝে বরাদ্দের জন্য চুড়ান্ত করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইদুল ইসলাম৷ইতোমধ্যে ১৩০টি নতুন ঘর নির্মাণ ও ভুমি অফিসের দালিলিক কাজ সম্পন্ন করা হয়েছে। 

দাউদকান্দি উপজেলা নির্বাহী অফিসার মো. মহিনুল হাসান উপজেলা মিলনায়নে বিকেলে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, ৪র্থ পর্যায়ে ২২ মার্চ বধুবার দাউদকান্দি উপজেলার মোট ১৩০ টি পরিবারকে জমি সহ গৃহ প্রদান কার্যক্রমের মাধ্যমে উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে গৃহহীন ও ভূমিহীনদের মাঝে এ সব নতুন গৃহ হস্তান্তর করবেন।

জ/আ


« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  কুমিল্লা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft