শিবগঞ্জে তিনটি প্রাথমিকের নবনির্মিত ভবন উদ্বোধন
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:৩৩ পিএম

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার আজমতপুর চাকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, বালিয়াদিঘী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও কর্ণখালী মির্জাপুর সরকারি প্রাথমিকের নবনির্মিত ভবন উদ্বোধন করা হয়েছে। 

সোমবার দুপুরে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের তত্ত্বাবধানে ২ কোটি ৪২ লাখ ৯৭ হাজার টাকা ব্যয়ে এই তিনটি প্রাথমিকের নবনির্মিত ভবন উদ্বোধন করেন সংসদ সদস্য ডা. সামিল উদ্দিন আহমেদ শিমুল। 

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন-দাইপুখুরিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলোমগীর রেজা, দাইপুখুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একেএম আজমল হক বাদশা ও এলজিইডির উপ-সহকারী কর্মকর্তা সরজ উদ্দিনসহ অন্যরা। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁপাইনবাবগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft