মতলবে মাসিক আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:২২ পিএম

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা মাসিক আইনশৃঙ্খলা সভা ও উপজেলা পরিষদের সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (২০ মার্চ) বিকাল ৩ ঘটিকার সময় উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস। 

উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল হাসানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোতাহার হোসেন খান সুফল, মতলব উত্তর থানার ওসি ওসি মোঃ মহিউদ্দিন, উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ আসাদুজ্জামান, সহকারী কমিশনার (ভূমি) মোঃ আল এমরান খান, কৃষি কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, ফায়ার সার্ভিস স্টেশনের অফিসার মোঃ জাকির, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মোজাম্মেল হক, সহকারী শিক্ষা অফিসার মোঃ আহসানুজ্জান লুলু, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও গজরা ইউপি চেয়ারম্যান শহীদ উল্লাহ প্রধান, সুলতানাবাদ ইউপি চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আরাফাত আল-আমিন, সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন বাদশা, সাদুল্লাপুর ইউপি সদস্য মিজানুর রহমান বাচ্চু মেম্বার প্রমুখ। 

সভায় সরকারি কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানবৃন্দ ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

সভায় সম্প্রতি মোহনপুর ইউপি উপনির্বাচন কেন্দ্র করে বহিরাগতদের হামলায় সাংবাদিক আহতের ঘটনায় নিন্দা প্রস্তাব আনা হয়। জাটকা অভিযান আরো গতিশীল করার ব্যাপারে আলোচনা পর্যালোচনা করা হয় ও পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখা এবং শাহ সোলেমান লেংটার মেলা যথাযথ নিয়ন্ত্রণে রাখার ব্যাপারে আলোচনা করেন বক্তারা।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  চাঁদপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft