‘কৃষক বাঁচলে দেশ বাঁচবে’
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:৪১ পিএম আপডেট: ২১.০৩.২০২৩ ২:১৪ পিএম

ডেপুটি স্পীকার অ্যাডভোকেট শামসুল হক টুকু এমপি বলেছেন, বঙ্গবন্ধু রাষ্ট্র ক্ষমতায় আসার পর সংবিধানে লিপিবদ্ধ করেছিলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে। এটা তিনি কার্যকর করে দেখিয়েছিলেন। শুধু তাই নয় ২৫ বিঘা পর্যন্ত কৃষকের খাজনা মওকুফ করে দিয়েছিলেন। 

এরই ধারাবাহিকতায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে কৃষককে বিনামূল্যে সার, বীজ সহ বিভিন্ন উপকরণ দিয়ে যাচ্ছেন। কৃষি নির্ভর অর্থনীতি চালু করেছেন। বর্তমান সরকার দেশে খাদ্য উদ্বৃত্ত করার জন্য কৃষি প্রণোদনা দিয়ে কৃষককে খাদ্য উৎপাদন বাড়িয়ে দিয়েছেন। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মদিন উপলক্ষে পাবনার সাঁথিয়া উপজেলা কৃষক লীগের আয়োজনে কৃষকসমাবেশ ও আনন্দ মেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। 

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশে সাম্প্রদায়িকতা জঙ্গিবাদ ও মাদকের ঠাঁই নাই। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রাথীকে বিজয়ী করার বিকল্প নাই। অন্যথায় দেশে আবার বিশৃঙ্খলা হবে। দেশ জঙ্গিবাদের অভয়ারন্যে পরিনত হবে। 

সোমবার বিকেলে ভূলবাড়িয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত কৃষক সমাবেশে উপজেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুস্তাফিজুর রহমান লেলিনের সঞ্চালনায় প্রধান বক্তা হিসাবে ছিলেন-কেন্দ্রীয় কৃষকলীগের সহসভাপতি আব্দুল লতিফ তারিন। 

আরও বক্তব্য রাখেন-পাবনা জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন। 

এসময় আরও বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার মাসুদ হোসেন, পাবনা জেলা কৃষকলীগের সভাপতি শহিদুর রহমান শহিদ, সাধারণ সম্পাদক তৌফিকুল ইসলাম তৌফিক, উপজেলা ভাইচ চেয়ারম্যান সোহেল রানা খোকন, সেলিমা সুলতানা শীলা, সাঁথিয়া উপজেলা আ’লীগের সভাপতি হাসান আলী খান, আওয়ামী লীগ নেতা রবিউল করিম হিরু, ভূলবাড়িয়া ইউপি চেয়ারম্যান এনামুল হক মাসুদ, আরশেদ আলী ভান্ডারি, গোলাম মোস্তফা প্রমূখ।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft