প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৬:১৯ পিএম

গাজীপুর সিটি কর্পোরেশনের নির্বাচনী তফসিল ঘোষণা না হলেও এরইমধ্যে নির্বাচনী মাঠে নেমেছে গাজীপুর সিটি কর্পোরেশনের ৩৫নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল। আগামী সিটি নির্বাচনে নিজেকে মেয়র প্রার্থী হিসেবে ঘোষণা করেছেন।
সোমবার (২০ মার্চ) দুপুরে ভাওয়াল জাতীয় উদ্যানে গাজীপুর মহানগরীর নেতাকর্মী, সাংবাদিক ও সুধী সমাজের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠানে তিনি এ ঘোষণা দেন। আগামী সিটি নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে তিনি আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী। তাহার নির্বাচনী ইশতেহারে তিনি ১৯ দফা প্রতিশ্রুতিও ব্যক্ত করেছেন।
নির্বাচনী ইশতেহার ঘোষণাকালে নগরীর বিভিন্ন ওয়ার্ড থেকে প্রায় দেড় হাজার লোক অংশ নেন।
এসময় স্থানীয় হাজী মোহাম্মদ ইউসুফ, মোঃ কামাল হোসেন দেওয়ান, আব্দুল জলিল খন্দকার, হাজী মোহাম্মদ আলী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা মোঃ সানাউল্লাহ মিয়া, মোঃ আশরাফুল ইসলাম, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা আবুল কালাম আজাদ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক রাহিম সরকার, সিনিয়র সহ-সভাপতি সৈয়দ মোকসেদুল আলম লিটন, কোষাধক্ষ্য মোঃ সাদেক আলী প্রমুখ বক্তব্য রাখেন।