প্রেমিকের প্রাণ বাঁচালো প্রেমিকার বাবা
মেহেরপুর প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:২৩ পিএম

প্রেমিকার সাথে সম্পর্ক পরিবারের লোকজন মেনে না নেয়ায় অভিমান করে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালিয়েছেন স্বপন (২২) নামের এক যুবক। 

সোমবার সকালে সে কীটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা চালায়। 

পরে প্রবাসী পিতার কাছে ফোন দিয়ে আত্মহত্যার কথা জানালে প্রেমিকার পিতা সহ স্থানীয়রা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

স্বপন মেহেরপুরের গাংনী উপজেলার রুয়েরকান্দি গ্রামের মালেশিয়া প্রবাসী শহিদুল ইসলামের ছেলে ও গাংনী পাইলট স্কুল অ্যান্ড কলেজের প্রথম বর্ষের ছাত্র।

স্বপনের পারিবারিক সূত্রে জানা গেছে, স্বপন তার সহপাঠি প্রতিবেশী সাহেব আলীর মেয়ে জান্নাতুল ফেরদৌসের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। প্রায় দুই বছর যাবত উভয়ের মাঝে মন দেয়া নেয়ার বিষয়টি দুই পরিবারের লোকজন জেনে যায়। এ নিয়ে প্রেমিকার পরিবারের সাথে বেশ কয়েকবার দ্বন্দ্বও হয়। 

কয়েকদিন আগে স্বপন তার পরিবারের কাছে প্রেমিকার সাথে বিয়ের দাবী তোলে। এ দাবী প্রত্যাখান করায় অভিমানে আত্মহত্যার জন্য কীটনাশক পান করে স্বপন। কীটনাশক পান করার পর মোবাইল ফোনে স্বপন তার পিতা শহীদুল ইসলামকে কীটনাশক পান করার বিষয়টি জানালে শহীদুল ইসলাম বাড়িতে জানায়। 

পরিবারের লোকজন স্বপনকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত নিতে প্রেমিকার বাবা মোটরসাইকেলযোগে নিয়ে আসে। প্রয়োজনীয় চিকিৎসা দেয়ার পর স্বপন আশংকামুক্ত বলে জানিয়েছেন জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক আবির হাসান।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মেহেরপুর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft