প্রকাশ: সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৪৩ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার কর্তৃক ক-শ্রেণির ভূমিহীন-গৃহহীন পরিবারকে জমি সহ গৃহ হস্তান্তর উপলক্ষে সাংবাদিকদের সাথে প্রেস ব্রিফিং করেছে ঠাকুরগাঁও জেলা প্রশাসক মোঃ মাহবুবুর রহমান।
সকালে জেলা প্রশাসক সভাকক্ষে জেলা প্রশাসন এর আয়োজনে প্রেস ব্রিফিং অনুষ্ঠানে বক্তব্য দেন-জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
প্রেস ব্রিফিংয়ে জানানো হয়-চতুর্থ পর্যায়ে ঠাকুরগাঁও জেলায় বরাদ্দকৃত গৃহের সংখ্যা ১২৭৩টির মধ্যে প্রস্তুতকৃত ৫২২টি গৃহ হস্তান্তর করা হবে আগামী ২২মার্চ তারিখে বলে জানান।
আগামী ২২মার্চ সকাল সাড়ে ১০টায় ভ্রাচুয়ালী যুক্ত থেকে এ গৃহ হস্তান্তরের মাধ্যমে জেলার হরিপুর উপজেলাকে ভুমিহীন ও গৃহহীন মুক্ত ঘোষনা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মুজিব বর্ষ উপলক্ষে এ নিয়ে জেলার দুইটি উপজেলা বালিয়াডাঙ্গী ও হরিপুর উপজেলাকে ক-শ্রেণির ভূমিহীন-গৃহহীন মুক্ত ঘোষণা করা হলো।