গৃহহীনমুক্ত হচ্ছে নাটোরের ৩ উপজেলা
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৩:৫১ পিএম

‘মুজিববর্ষ’ উপলক্ষ্যে নাটোরের লালপুর, বড়াইগ্রাম এবং গুরুদাসপুর উপজেলাকে  ভূমিহীন ও গৃহহীনমুক্ত হতে চলেছে। এর আগে জেলার বাগাতিপাড়া উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত হিসেবে ঘোষণা করা হয়।

রোববার (১৯ মার্চ) সকালে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রশাসক শামীম আহমেদ।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নাটোর জেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের সংখ্যা ৫ হাজার ৬৭০টি। ইতিমধ্যে তিনটি পর্যায়ে বাগাতিপাড়া উপজেলায় ৩৮৪টি গৃহ নির্মাণের মাধ্যমে উপজেলাকে ভূমিহীন ও গৃহহীনমুক্ত ঘোষণা করা হয়। 

সর্বশেষ চারটি পর্যায়ে লালপুর উপজেলায় ৬২৯টি, বড়াইগ্রাম উপজেলায় ৬৪৫টি এবং গুরুদাসপুর উপজেলায় ৩৯৪টি গৃহ নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে। 

এরমধ্যে লালপুর ও বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীর নির্মিত ব্যারাকে ২৭০টি পরিবার পুনর্বাসিত হয়েছে। 

এসময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নাদিম সারওয়ার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) নুর আহমেদ মাছুম এবং জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গোলাম মোস্তফাসহ নাটোরে কর্মরত সাংবাদিকবৃন্দ।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  নাটোর   







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft