নাটোরে বিয়ের আসর থেকে পালালেন বর
প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ৩:৫০ পিএম

নাটোরের বড়াইগ্রামে উপজেলা নিবার্হী অফিসারও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুনের আসার খবর শুনে বিয়ের আসর থেকে পালালেন বর।

পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করেন।

শনিবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার জোয়াড়ী ইউনিয়নের কুমরুল গ্রামে এ ঘটনা ঘটে। উপজেলা নিবার্হী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. মারিয়াম খাতুন এই জনিমানা করেন।

উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হাবিবা খাতুন বলেন, শনিবার বিকেলে উপজেলার কুমরুল গ্রামে ১২ বছরের এক কিশোরীর বাল্যবিয়ের আয়োজন চলছিল। 

এসময় স্থানীয়রা বাল্যবিয়ের খবর উপজেলা প্রশাসনকে জানান। 

খবর পেয়ে উপজেলা প্রশাসন কুমরুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইইএনও) আসার খবরে বর পালিয়ে যায়। 

পরে ভ্রাম্যমাণআদালতের মাধ্যমে বাল্য বিয়ের আয়োজন করায় কনের বাবাকে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। পরে প্রাপ্তবয়স্ক না হওয়া পর্যন্ত বিয়ে দিবে না এ মর্মে মুচলেকা দিয়েছে কনের বাবা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা. মারিয়াম খাতুন বলেন, কনের বাবাকে বাল্য বিয়ের কুফল সম্পর্কে বুঝানো হয়েছে। তিনি ১৮ বছর না হওয়ার পর্যন্ত বিয়ে দিবে না বলে এ মর্মে অঙ্গীকার করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   নাটোর  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft