প্রকাশ: রোববার, ১৯ মার্চ, ২০২৩, ১:১০ পিএম

কমছে চিনির দাম। রোজার শুরুতেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানো হবে বলে আশা করছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
রোববার (১৯ মার্চ) সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে 'দ্রব্যমূল্য ও বাজার পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত টাস্কফোর্স’ এর ষষ্ঠ সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে মন্ত্রী এ কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চিনির যে শুল্ক ছাড় দেওয়া হয়েছে, সেই সুবিধা এখনো পাওয়া যায়নি। শুল্ক ছাড়ের চিনি কয়েক দিনের মধ্যেই বাজারে আসবে। আমরা আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির যে দাম, তা থেকে কেজিতে পাঁচ টাকা কমবে।
টিপু মুনশি বলেন, আমরা ব্যবসায়ীদের চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমানোর অনুরোধ করেছি। তারা আমাদের সঙ্গে একমত হয়েছেন। আশা করি, রোজার প্রথম সপ্তাহেই চিনির দাম কেজিতে পাঁচ টাকা কমবে।
সোমবার থেকে বাজার মনিটরিং করা হবে জানিয়ে মন্ত্রী বলেন, শুল্ক কমানোর পর বাজারে কী প্রভাব পড়ছে, তা নজর রাখা হবে।
জ/আ