কাপাসিয়ায় বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবস পালিত
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৭:০২ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় নানা আয়োজনে বাঙালি জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৩ পালিত হয়েছে।

শুক্রবার (১৭ মার্চ) উপজেলা প্রশাসনের আয়োজনে এই জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়। প্রথমে সকাল সারে  ৯টায় মুক্তিযোদ্ধা চত্বরে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন-উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম গোলাম মোর্শেদ খাঁন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আমানত হোসেন খাঁন, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার বজলুর রশিদ মোল্লা, এরপর পর্যায়ক্রমে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, কাপাসিয়া থানা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, প্রেসক্লাব, মুক্তিযোদ্ধা সংসদ,অফিসার্স ক্লাব, যুবলীগ,কৃষক লীগ,সেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।   

পরে সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীর উপর জাতীয়  শিশু দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন-নির্বাহী অফিসার একেএম গোলাম মোর্শেদ খাঁন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বঙ্গতাজ কন্যা সিমিন হোসেন রিমি এমপি। 

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আমানত হোসেন খাঁন,উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান, মহিলা ভাইস চেয়ারম্যান রওশন আরা সরকার,উপজেলা আওয়ামী লীগ সভাপতি মাজহারুল ইসলাম,  ও সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রমুখ।

আলোচনা সভাশেষে কেক কেটে জাতির জনকের জন্মবার্ষিকী উৎযাপন করা হয়। জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতি ও শুক্রবার উপজেলা পরিষদের মিলনায়তনে স্কুল কলেজের শিক্ষার্থীদের নিয়ে কবিতা আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতায় প্রধান অতিথি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করেন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা দফতরের বিভিন্ন কর্মকর্তাগন, ছাত্র ছাত্রী, শিক্ষক, সাংবাদিকবৃন্দ ও অভিভাবক মন্ডলী।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft