সিরাজগঞ্জে রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৬:৫৮ পিএম

সিরাজগঞ্জে রিক্রিয়েশন ক্লাবের উদ্যোগে ১৮তম  বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার মাহমুদপুর রিক্রিয়েশন ক্লাব মাঠে দিনব্যাপী এ বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। 

মাহমুদপুর গ্রামের শিশু, কিশোর-কিশোর, যুবক-যুবতীরদের নিয়ে ১৪টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়।  খেলা শেষে বিজয়ী ৪২জনকে মধ্যে পুরষ্কার বিতরণ করা হয়। 

এসবি রেলওয়ে কলোনী উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক একরামুল হকের সভাপতিত্বে প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিরাজগঞ্জ জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক জান্নাত আরা হেনরী তালুকদার। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সাবেক সদস্য কামরুল হাসান আমিনুল, এপিপি এ্যাড. শহিদুল ইসলাম লিটন, সিরাজগঞ্জ পৌর ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক এমএ বাছেদ, রিক্রিয়েশন ক্লাবের উপদেষ্টা আলহাজ্ব গোলাম আজম মন্ডল, ডাঃ মাহবুব আলী তালুকদার, সাখাওয়াত হোসেন মুকুল, ফোরহান আলী মন্ডল ও কোষাধ্যক্ষ মোক্তার খান  হোসেন প্রমুখ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft