প্রকাশ: শুক্রবার, ১৭ মার্চ, ২০২৩, ৮:১৮ পিএম আপডেট: ১৭.০৩.২০২৩ ৮:১৯ পিএম

যাথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মেহেরপুরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩ তম জন্ম বার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালন করা হয়েছে।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় জেলা প্রশাসনের কার্যালয় প্রাঙ্গনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়।
জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন ও মেহেরপুর জেলা বাসীর পক্ষে পুষ্পমাল্য অর্পণ করেন। এরপরপরই পুলিশ বিভাগের পক্ষে পুলিশ সুপার রাফিউল আলম, মুক্তিযোদ্ধা সংসদ, মেহেরপুর পাবলিক লাইব্রেরী ও জেলা শিল্পকলা একাডেমীর পক্ষে জেলা প্রশাসক ড. মোহাম্মদ মুনসুর আলম খান, মেহেরপুর জেলা পরিষদ ও মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির পক্ষে জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাড. আব্দুস সালাম, সরকারি কলেজের পক্ষে উপাধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, সরকারি মহিলা কলেজের পক্ষে অধ্যক্ষ প্রফেসর রফিকুল ইসলাম, মেহেরপুর পৌর ও জেলা যুবলীগের পক্ষে পৌর মেয়র মাহফুজুর রহমান রিটন, উপজেলা পরিষদের পক্ষে সদর উপজেলা চেয়ারম্যান অ্যাড. ইয়ারুল ইসলাম।
এরপর একে একে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, সাংস্কৃতিক সংগঠন, সরকারি অফিস, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ ও শ্রদ্ধা নিবেদন করেন। পরে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয়।
দোয়া অনুষ্ঠানে অন্যদের মধ্যে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মৃধা মোহাম্মদ মোজাহিদুল ইসলাম, পি পি পল্লব ভট্টাচার্য, অতিরিক্ত পুলিশ সুপার জামিরুল ইসলাম, আজমল হোসেন, মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাড. ইব্রাহিম শাহিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: ওবায়দুল্লাহ, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
জ/আ