ব্যাটিংয়ে বাংলাদেশ
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:২৪ পিএম আপডেট: ১৪.০৩.২০২৩ ৪:৪৮ পিএম

তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ইংল্যান্ড। আজকের ম্যাচে টসে হেরে আগে ব্যাটিং করছে বাংলাদেশ। 

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৩টায় ম্যাচটি শুরু হয়েছে। আগে ব্যাটিং করতে নেমে শুরুটা ভালো করতে পেরেছে বাংলাদেশ। 

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫ ওভার শেষে কোনো উইকেট না হারিয়ে ৩৮ রান সংগ্রহ করতে পেরেছে বাংলাদেশ। 

ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টিতে প্রথম দুই ম্যাচেই ইংল্যান্ডকে হারিয়ে আগের ম্যাচে সিরিজ নিশ্চিত করে ফেলে সাকিব আল হাসানের দল। এই ম্যাচে প্রথমবারের মতো আন্তর্জাতিক ম্যাচ খেলার স্বাদ পাচ্ছেন তানভীর। 

এবার বিপিএলে সর্বোচ্চ ১৭ উইকেট নিয়ে আলো কাড়েন তিনি। টি-টোয়েন্টি স্কোয়াডে আসার পর তৃতীয় ম্যাচে এসে একাদশে জায়গা পেলেন এই বাঁহাতি। এছাড়া আফিফ হোসেনের জায়গায় একাদশে এসেছেন শামীম হোসেন পাটোয়ারি।  

শেষ ম্যাচের একাদশে কোন বদল আনেনি ইংল্যান্ড। অর্থাৎ দুই পেসার রিস টপলি ও মার্ক উডকে বাইরে রেখে বাকিদের নিয়ে খেলতে নেমেছে তারা।

চট্টগ্রামে প্রথম টি-টোয়েন্টিতে ইংল্যান্ডকে ৬ উইকেটে হারানোর পর মিরপুরে এসে বাংলাদেশ জয় পায় ৪ উইকেটে। এই ম্যাচ জিততে আয়ারল্যান্ডের পর টি-টোয়েন্টিতে কোন প্রতিপক্ষকে ৩-০ ব্যবধানে হারানোর নজির গড়বে লাল সবুজের প্রতিনিধিরা। 

বাংলাদেশের একাদশ: লিটন দাস, রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত, সাকিব আল হাসান, তৌহিদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, তানভীর ইসলাম।

ইংল্যান্ডের একাদশ: জস বাটলার, ফিল সল্ট, ডাভিড মালান, বেন ডাকেট, মঈন আলি, স্যাম কারান, ক্রিস জর্ডান, ক্রিস ওকস, রেহান আহমদ, আদিল রশিদ, জোফরা আর্চার।

জ/আ 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   বাংলাদেশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft