সিরাজগঞ্জে প্রাথমিক শিক্ষা সপ্তাহ উপলক্ষে শিক্ষা মেলা অনুষ্ঠিত
প্রকাশ: মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩, ৩:৪১ পিএম

সিরাজগঞ্জে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে দিন ব্যাপী শিক্ষা মেলা, শিক্ষামূলক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ প্রদান করা হয়েছে। 

মঙ্গলবার (১৪ মার্চ) সকালে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ উদযাপন উপলক্ষে এই শিক্ষা মেলা উদ্বোধন করেন-জেলা প্রাথমিক শিক্ষা অফিসার আমিনুল ইসলাম মন্ডল। 

এসময় তিনি বলেন, শিক্ষার্থীদের জন্য পাঠ বইকে আরও আকর্ষণীয় করতে এবং পাঠ্য বইয়ের সাথে বাস্তবতার মিল খুঁজে পেতে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে এ মেলা সাজানো হয়েছে।

মেলায় প্রতিটি উপজেলা আলাদাভাবে শিক্ষার বিভিন্ন উপকরণ নিয়ে স্টল সাজায়। এ উপলক্ষ্যে প্রাথমিক শিক্ষা অফিস প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীরা গান, কবিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।

এসময় উপস্থিত ছিলেন-সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, সদর উপজেলা শিক্ষা অফিসার , নাইয়ার সুলতানা, রায়গঞ্জ উপজেলা শিক্ষা অফিসার, আপেল মাহমুদ, সহ ৯ টি উপজেলার শিক্ষা অফিসার প্রমুখ।

জ/আ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  সিরাজগঞ্জ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft